ষড়যন্ত্র করতে গিয়েই বিএনপি ধ্বংস হচ্ছে: শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫ ইং, ৯:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৪৪১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সরকারের বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্র করতে গিয়ে বিএনপি নিজেই আজ ধ্বংস হচ্ছে। সরকারের উন্নয়নে সারা দেশে আজ আওয়ামীলীগের জয়গান শুরু হয়েছে। ফলে বিএনপিসহ ১৮ দলীয় জোট থেকে নেতাকর্মীরা দলে দলে আওয়ামীলীগে যোগদান করছে।
শনিবার বিকালে উপজেলার বন্ধন কমিউনিটি সেন্টারে সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সভায় প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে উপজেলা বিএনপি নেতা রুপা মিয়া আওয়ামীলীগে যোগদান করেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান এর সভাপতি ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ, পীর মজনু মিয়া, সত্যেন্দ্র কুমার দে, পিনাকপাণি ভট্ট্রাচার্য্য, সৈয়দ নেছাওর আলী, মোস্তাক আহমদ, ছফা মিয়া, দবির মিয়া, ফেরদৌস খান, আলাউর রহমান আলা, মোফাচ্ছির আহমদ মনুর, লুৎফুর রহমান ফারুক, খোরশেদ মিয়া, বারিন্দ্র পাল, ডি কে জয়ন্ত, আনহার আহমদ, কযেছ আহমদ, হাবিবুর রহমান, আব্দুল খালিক, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরিজ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, যুগ্ম আহবায়ক সেলিম রেজা, যুবলীগ নেতা বেলাল আহমদ, সারদুল মিয়া, মঈন উদ্দিন, ছাত্রলীগ নেতা রনি পাল, ফাহিম আহমদ, রাজিব,তাহের আলী, সাবলু মিয়া, প্রভাত বৈদ্য, জাবের, মিফতা, রিপন প্রমুখ।
সভায় জেলহত্যা দিবস ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আওয়ামীলীগে যোগদান উপলক্ষে আগামী ৪ নভেম্বর ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে জনসভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।


