সিলেটের পথে রাজন হত্যার আসামি কামরুল
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫ ইং, ১০:১১ অপরাহ্ণ | সংবাদটি ১৩৯০ বার পঠিত
নিউজ ডেস্ক:: শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের প্রধান আসামি কামরুল ইসলামকে সিলেটে নেয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নিয়ে সড়কপথে ঢাকা থেকে রওনা দেয় পুলিশ।সন্ধ্যা ৬টায় মানবকণ্ঠকে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি জানান, সন্ধ্যায় কামরুলকে নিয়ে ঢাকা থেকে সড়কযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কামরুলকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় পুলিশের ৩ সদস্যের টিম। ওই টিমের সদস্যরা হলেন, পুলিশ সদর দফতরের অতিরিক্ত সুপার মাহাবুবুল করিম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী পুলিশ কমিশনার এএফএফ নেজাম উদ্দিন।
সোমবার পুলিশের ওই টিম কামরুলকে দেশে ফেরত আনতে সৌদি আরবে যায়। পরে ইন্টারপোলের মাধ্যমে কামরুলকে ফিরিয়ে আনা হয়।


