সুইন্ডনে বিশ্বনাথ প্রেসক্লাব সম্পাদক জামাল উদ্দিন সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৫ ইং, ৯:২২ অপরাহ্ণ | সংবাদটি ৯৭৫ বার পঠিত
যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ এর সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনকে সংবর্ধনা প্রদান করেছে সুইন্ডন প্রবাসী বিশ্বনাথবাসী। বৃহস্পতিবার সুইন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুইন্ডন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান আকিক। বিশ্বনাথ এডুকেশন ট্রাষ্টের যুগ্ম সম্পাদক ও অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলাপমেন্ট ট্রাষ্টের সাধারণ সম্পাদক এম এ আফরোজ এর পরিচালনায় সভায় অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন সাউথ ওয়েষ্ট রিজিওনের সভাপতি এনাম চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিলের সাউথ রিজিওয়েনর চেয়ারম্যান আরজু মিয়া এমবিই, বিএনপি সাউথ রিজিওনের সভাপতি এম এ কাহার, আওয়ামীলীগ সাউথ রিজিওনের ভারপ্রাপ্ত শফিক মিয়া, জিএসসি সাউথ রিজিওনের সাধারণ সম্পাদক এম এ গনি, বাংলাদেশ সেন্টারের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলী আফতাব নোয়াব আলী, কমিউনিটি নেতা মো: এহিয়া, মুহিবুর রহমান, আবু বকর, আব্দুল কাদির, মোস্তাক আহমদ, আব্দুল আওয়াল, জামান চৌধুরী, হুমায়ুর খালেদ খান, সমছুল হক, বাদশা মিয়া, নুরুজ আলী, সালেহ আহমদ, মাসুক মিয়া, জলাল উদ্দিন, রফিক মিয়াসহ অনেকে।
সভায় বক্তারা বাংলাদেশে প্রবাসীদের বেদখলকৃত জায়গা জমি উদ্ধার ও প্রবাসী হয়রানী বন্ধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভার শুরুতে সুইন্ডনবাসীর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সাংবাদিক জামাল উদ্দিনকে বরণ করা হয়। বিজ্ঞপ্তি


