অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভলপমেন্ট ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৫ ইং, ১১:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৮০৮ বার পঠিত
নিউজ ডেস্ক:: অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভলপমেন্ট ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন করা হয়েছে। যুক্তরাজ্য কভেনটির শাহজালাল ইসলামীক কালচারাল সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি বাবরুল হোসেন বাবুল ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাকরাম আফরুজ আলী। এতে বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী বাবরুল হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট কমিউনিটি নেতা মাকরাম আফরুজ আলী, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক গিয়াস মিয়া। উপস্থিত সবাই নতুন কমিটিকে স্বাগতম জানিয়ে আগামীতে এই কমিটির মাধ্যমে এলাকার গরিব দুঃখি মানুষের উন্নয়নে আরও বেশি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


