ওসমানীনগরে অটোরিকশার ধাক্কায় পুলিশের দুই কর্মকর্তা আহত
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৫ ইং, ৯:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ১২০২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের অভিযান পরিচালনাকালে থানায় কর্মরত পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। আহতরা হচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল মুকিদ (৪০), এস আই রাকিবুল হাসান (৩১)
জানা যায়, সোমবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর থানার সামনে মহাসড়কে অটোরিকশা বন্ধের অভিযান পরিচালনাকালে একটি অটোরিকশা চালক কর্তব্যরত পুলিশ কর্মকর্তা আব্দুল মুকিদ ও থানার এস আই রাকিবুল হাসান ধাক্কায় আহত হন। থানা পুলিশের অন্যান্য সদস্যরা এগিয়ে এসে আহত অবস্থায় এস আই রাকিবুল হাসান ও ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আব্দুল মুকিদ কে উদ্ধার করে স্থানীয় ডাক্তারে নিয়ে যান। আহতদের মধ্যে ইন্সপেক্টর আব্দুল মুকিদের অবস্থা আশংঙ্কাজনক অবস্থায় সিলেট পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গোয়ালা বাজার এলাকা থেকে অটোরিকশা গাড়ি (সিলেট-থ-৮৯১০)সহ চালক সেবুল মিয়া (২৫) কে আটক করে। সে উপজেলার সিকন্দরপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র।
এ ব্যাপারে ট্রাফিক সার্জেন্ট অমিতাব বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক সেবুল থানা হাজতে রয়েছে।


