ওসমানীনগরে মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ,এলাকায় উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৫ ইং, ৪:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের উত্তর গোয়ালাবাজার বায়তুন-নুর মসজিদের নতুন কমিটির মধ্যে দ্বন্দের জের ধরে দীর্ঘদিন ধরে এলাকায় টান-টান উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে থানা পুলিশ কে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু চেয়ারম্যান বিষয়টি সুরাহা না করায় বর্তমানে মসজিদের মোতাল্লী ও কমিটির লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশংঙ্কাও রয়েছে।
জানা যায়, উপজেলার উত্তর গোয়ালাবাজার বায়তুন-নুর মসজিদের নতুন কমিটির লোকজন নিয়ে কোনো বৈঠক না করায় এবং মসজিদের টাকা পয়সার হিসাব না দেওয়ায় মোতাল্লী চুনু মিয়া ও কমিটির মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছে। কিছু পূর্বে মসজিদের মোতাল্লী চুনু মিয়া ও কমিটির সদস্য মুনির আহমদ মনিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি মিমাংসা করার জন্য ৫ সদস্য দিয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি বিষয়টি সমাধানের চেষ্ঠা করেও চুনু মিয়া উল্টো মসজিদের কোনো কমিটি নেই বলে জানালে বিষয়টি সমাধান হয়নি। এনিয়ে গত দুই সপ্তাহে একাধিকবার সংঘর্ষের আশংঙ্কা দেখা দেয়। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। থানা পুলিশ বিষয়টি আপোষে মিামংসা করার জন্য স্থানীয় গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিককে দ্বায়িত্ব দেয়।
এ ব্যাপারে মসজিদ কমিটির সদস্য মুনির আহমদ মুনির বলেন, চুনু মিয়া মসজিদের সকল টাকা-পয়সা আতœসাৎ করে ব্যাক্তিগত কাজে খরচ করে যাচ্ছেন। এসব নিয়ে প্রতিবাদ করায় উল্টো কমিটির লোকজনকে বিভিন্নভাবে হয়রানী করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক বসলেও চুনু মিয়া সালিশে উপস্থিত হননি। এসব নিয়ে মসজিদ কমিটি ও সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মসজিদের মোতাল্লী চুনু মিয়া বলেন,এটা আমার মসজিদ। এখানে কোনো দ্বন্দ নেই। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় বলে তিনি জানান।
ওসমানীনগর থানার ওসি মো: মুরসালিন বলেন,মসজিদ কমিটি বিরোধের বিষয়টি শুনার পর সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি আপোষে নিস্পত্তির জন্য স্থানীয় চেয়ারম্যানকে দ্বায়িত্ব দিয়েছি। আপোষে নিস্পত্তি না হলে পরবতী তে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


