ওসমানীনগরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৫ ইং, ৬:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৯৮৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি ঃঃ ওসমানীনগর উপজেলায় বুধবার দয়ামীরে অস্থায়ী কার্যালয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র কমিটি গঠন করা হয়েছে।
বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল কনা, মুক্তিযোদ্ধা ছানাওর আহমদ ,সাংবাদিক বদরুল আলম চেীধুরী ও এস এম সুহেলের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
জুবায়ের আহমদ শাহিনকে আহবায়ক ও আব্দুস সালাম আক্তারকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ন-আহবায়ক তাজুল ইসলাম রাসেল, খালেদ আহমদ, পরীক্ষিত দাশ প্রমুখ।


