ওসমানীনগরে সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫ ইং, ৫:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৫৬১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: বাংলাদেশ সহকারী শিক্ষক সমতি (রেজি নং: এস-১২০৬৮) সিলেটের ওসমানীনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কমিটি গঠনের লক্ষ্যে উপজেলার তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সহকারী শিক্ষক সুবোধ দেবনাথের সভাপতিত্বে এবং মোহাম্মদ আজাদ মিয়ার ও সঞ্জয় দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার উপদেষ্ঠা বুরহান উদ্দিন। প্রধান বক্তা ছিলেন,সংগঠনের জেলা শাখার সভাপতি অজিত পাল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি লাল মোহন দাস নান্টু।
সভায় সর্ব সম্মতি ক্রমে শিক্ষক প্রানেশ দাসকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারন সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটির অনান্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি কৃষ্ণ লাল দাস, মলয় কান্তিদেব, দীপা চক্রবর্তী, মনোয়ারা বেগম, সন্তোষ দেব, সহ-সাধারন সম্পাদক পদে-মনোজ কুমার দাস, সুলেমান আহমদ, ফয়জুল ইসলাম, অর্পণা চৌধুরী অপি, সাংগঠনিক সম্পাদক পদে-ঝলক লাল গোস্বামী, সহ-সাংগঠনিক সম্পাদক পদে- চমক আলী, আব্দুর রহমান, সুজিত সুত্রধর, মঞ্জু দেবনাথ,অর্থ সম্পাদক পদে-কবির আহমদ, দপ্তর সম্পাদক-সুজিত দেবসহ ৩৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।


