নাজিরবাজার-খন্দকারবাজার সড়ক সংস্কার কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করলেন এমপি এহিয়া
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৫ ইং, ৭:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, আওয়ামীলীগের নেতৃত্বে ও জাতীয় পার্টির সহযোগিতায় দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। ভালই চলছে দেশ। মানুষ শান্তিতে বসবাস করছে।তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে। আওয়ামী লীগের অধীনেই নির্বাচন হবে। নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহবান জানান। শনিবার ওসমানীনগর উপজেলার কুরুয়াবাজারে নাজিরবাজার-খন্দকারবাজার সড়ক সংস্কার কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন শেষে ৯নং ওয়ার্ড জাতীয় পার্টি ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিদ্দিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকবুল হোসেসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমদ, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা, ওসমানীনগর জাতীয় পার্টির সাবেক সভাপতি সুফি মাহমুদ, সহ-সভাপতি সিদ্দিক মিয়া, সিরাজ মিয়া, আবুল কালাম আজাদ, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী, বালাগঞ্জ জাতীয় পার্টির আহবায়ক মুক্তার মিয়া, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালেহ আহমদ, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক একেএম দুলাল, দয়ামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মসাঈদ, বালাগঞ্জ জাতীয় পার্টির সদস্য সচিব হরেশ চন্দ্র দাশ, ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান ফয়ছল, সইদুল ইসলাম সৈয়দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলাম মরম আলী, প্রফেসর ফয়জুল ইসলাম মাসুক, দয়ামির ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আব্দুল হান্নান সরকার, তেরাব আলী, দুদু মিয়া, তাজিদ বকস লিমন, ওসমানীনগর জাতীয় যুব সংহতির আহবায়ক আশিক মিয়া, যুগ্ম-আহবায়ক মুকিদ মিয়া, আকতার মিয়া, শাহিন মিয়া, জামাল মিয়া, জাপা নেতা বেলাল আহমদ, শিপন আহমদ, মাহমদ আলী, দিলু মিয়া, আব্দুশ শহিদ, শাহজাহান মিয়া, কামাল মিয়া, তখলিছ আলী, এনামুল হক, জগলু মিয়া প্রমুখ।


