জগন্নাথপুর উপজেলা পরিষদের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৫ ইং, ১১:১০ অপরাহ্ণ | সংবাদটি ৪৯২ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ বিধিমালা প্রণয়ন বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক সচিব ফিরোজ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমান, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, মিরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


