জগন্নাথপুরে গৃহবধূকে হত্যার ঘটনায় মামলা
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৫ ইং, ১১:০২ অপরাহ্ণ | সংবাদটি ১০৩৭ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক সন্তানের জননী গৃহবধূকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার হতভাগ্য গৃহবধূর ভাই নেত্রকোণা জেলার মদন থানার পাতলা গ্রামের বাসিন্দা ইসলাম ওরফে ছিরিসলাম বাদি হয়ে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার রানা হিজল (পালগাঁও) গ্রামের সাইফুল ইসলাম, তার স্ত্রী হোছনা আক্তার, ছেলে মিস্টার আলম, দিদার হোসেন, সুমন মিয়া ও একই জেলার আটপাড়া থানার দুলাই গ্রামের এবাদুল মিয়াসহ ৬ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৪, তাং ১৪/১০/২০১৫ইং।
প্রসঙ্গত-গত সোমবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়া লম্বাহাটি গ্রামের যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ আছকির মিয়ার বাড়ি থেকে হতভাগ্য গৃহবধূর ফরিদা বেগমের জবাই করা লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ হত্যাকাণ্ডের পর থেকে গৃহবধূর স্বামী মিস্টার আলম ও তার শিশু সন্তান নিখোঁজ রয়েছে।


