জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৫ ইং, ১১:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৬ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও নারী স্বাস্থ্য কর্মীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় আইডিয়াল উচ্চবিদ্যালয় ও আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ ও স্থানীয় নারী স্বাস্থ্য কর্মীদের মধ্যে ছাতা বিতরণ উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গভর্নেন্স প্রকল্পের জেলা ফ্যাসিলেটর খন্দকার রবিউল আলম নাসিম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা।
কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও আইডিয়াল উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সচিব শামসুল ইসলাম, ইউপি সদস্য সন্ধ্যা রাণী দাস, সমজিয়া বেগম, রিতা রাণী দেব, আজিজ মিয়া, হাবিবুর রহমান, আজিজুর রহমান, আক্তার হোসেন, কলেন মিয়া, এনজিও সংস্থা শরীক প্রকল্পের কর্মকর্তা আব্দুস সালেক খোকন প্রমূখ। সভায় আইডিয়াল উচ্চবিদ্যালয় ও আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬শ জন শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ ও স্থানীয় ৫২ জন নারী স্বাস্থ্য কর্মীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে কলকলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের উদ্বোধন করেন অতিথিরা। #


