দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী পরিষদের সভা
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৫ ইং, ১:২৩ পূর্বাহ্ণ | সংবাদটি ১২২৫ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী পরিষদের সভা লন্ডনের বৃক্লেইনস্থ মনসুন রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। ট্রাস্টের সভাপতি শামসুদ্দিন তালুকদার সামস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন ট্রাস্টি নেছার আহমদ।
উপস্তিত ছিলেন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী সদস্য এমরান খান,সাবেক ট্রেজারার ও বর্তমান সদস্য মাহবুব আলী চুন্নু, ট্রেজারার কদর উদ্দিন,সহকারী ট্রেজারার হাজী জাহির আলী,সাংগঠনিক সম্পাদক দৌলত হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ,কার্যকরী সদস্য হানিফ আহমদ খান,মবস্বির আলী শেখ,নতুন ট্রাস্টি সাইদুর রহমান,কাওছার আহমদ ও কমিউনিটি ব্যক্তিত্ব রাশিদুল ইসলাম প্রমুখ.
উপস্থিত সদস্যবৃন্দের মতামতের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত সমূহ ১.নতুন ট্রাস্টি সাইদুর রহমান ও কাওছার আহমদ কে ট্রাস্টি অনুমোদন, ২.আগামী জানুয়ারী মাসে ইউনিয়নের ১৯টি প্রাইমারী স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র/ছাত্রীবৃন্দের মধ্যে প্রত্যেক স্কুলের তিনজন কে তিনহাজার টাকা করে এবং ২টি উচ্চ বিদ্যালয় ও ৪টি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর প্রত্যেক প্রতিষ্টানের তিনজন কে ৪ হাজার টাকা করে গরিব ও মেধাবিত্তিক বৃত্তি প্রধান করা হবে.৩.আগামী জানুয়ারী মাসে ইউনিয়নের অসহায় ও গরিবদের মধ্যে একটি ফ্রি চক্ষু শিবির আয়োজন করা হবে।


