নিরাপত্তায় মুগ্ধ হয়ে কেক নিয়ে মার্কিন নাগরিক বিশ্বনাথ থানায়!
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫ ইং, ১২:১৮ পূর্বাহ্ণ | সংবাদটি ১৫৬৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ থানা পুলিশের নিরাপত্তায় মুগ্ধ হয়ে শুক্রবার রাত ৮টায় কেক নিয়ে বিশ্বনাথ থানায় হাজির হন মার্কিন নাগরিক Doctor Branger Raymond Miller (70)। তিনি বিশ্বনাথ থানা এলাকায় অবস্থিত একটি লিডিং ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের প্রফেসর।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন ডেইলি বিশ্বনাথ ডটকম কে বলেন, সম্প্রতি ইতালি নাগরিক সিজার তাভেল্লা (৫১) ও জাপানি নাগরিক হোসি কোনিও (৬৬) নিহতের ঘটনায় দেশব্যাপী বিদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আদেশে থানায় অবস্থানরত মার্কিন Doctor Branger Raymond Miller (70) এর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় । এতে তিনি খুবই মুগ্ধ হন। শুক্রবার রাত ৮টায় হঠাৎ ওই মার্কিন নাগরিক থানায় প্রবেশ করেন। এসময় তিনি সঙ্গে বেশ কয়েকটি কেক নিয়ে আসেন। প্রায় ঘন্টাখানিক সময় ওই বিদেশী নাগরিক থানায় অবস্থান করে চলে যান।


