বালাগঞ্জ-বিশ্বনাথ ও ওসমানীনগরের পূজাঁ মন্ডপে আনোয়ারুজ্জামান চৌধুরী’র অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৫ ইং, ৭:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৭২০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামানের ব্যাক্তিগত পক্ষ থেকে বিগত বছরের ন্যায় এবারও বালাগঞ্জ-বিশ্বনাথ ও ওসমানীনগরে সার্বজনিন ৭১টি পূজাঁ মন্ডপে পাঁচ হাজার টাকা করে নগদ অনুদান প্রদান করা হয়েছে। রোববার বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরের উপস্থিতিতে বালাগঞ্জ ও বিশ্বনাথের ৪৭টি সার্বজনিন দূগাপূজাঁ মন্ডপে এ অনুদান প্রদান করা হয়। আগামী মঙ্গলবার ওসমানীনগর উপজেলার সার্বজনিন ২৪টি পূজাঁ মন্ডপে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। বালাগঞ্জ-বিশনাথে অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক,উমরপুর ইউ/পি চেয়ারম্যান রোটারিয়ান ফারুক আহমদ,বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান মকদ্দুছ আলী,ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া,গোয়ালা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, গোয়ালা বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী লাল মাহমুদ, যুবলীগ নেতা তরুন চক্রবর্তী প্রমুখ।
এ ব্যাপারে যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী আসন্ন দূর্গাপূজায় বালাগঞ্জ-বিশ্বনাথ ওসমানীনগরে হিন্দুধর্মাবলীর সবাইকে শুভেচ্ছা জানিয়ে পূর্বের ন্যায় এ বছর প্রতিটি পূজাঁ মন্ডপে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সাধারণ মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখার জন্য সবার দোয়া কামনা করেন।
প্রসঙ্গত: প্রতি বছরই বালাগঞ্জ-বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন সামাজিক উৎসবে উনোয়ারুজ্জামান চৌধুরী ব্যাক্তিগত উদ্যোগে অনুদান প্রদান করে আসছেন।


