বালাগঞ্জে সরকারি কর্মকর্তাদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫ ইং, ২:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১১২১ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জে প্রকৃচি, বিসিএস (২৬ ক্যাডার) সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। ৬ দফা দাবী বাস্তবায়নের দাবীতে বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে সরকারি কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি ডাঃ পদ্মমোহন সিনহার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল (ভারপ্রাপ্ত) পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাদেক মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হামিদা বেগম, সহ সাধারণ সম্পাদক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল হক আকন্দ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মামুন আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক উপ সহকারী প্রকৌশলী রমাপদ দাস, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক ভেটেরিনারী সার্জন ডাঃ সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, সহকারী শিক্ষা অফিসার রোমান মিয়া, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কাসেম, মহিলা বিষয়ক সম্পাদক মেডিকেল অফিসার পরিবার পরিকল্পনা ডাঃ আফসানা জাকিয়া, সহকারী শিক্ষা অফিসার রতন বাবু, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ, ডাঃ নওশাদ হোসেন, ডাঃ তাহনিম ফেরদৌস নিখিল, ডাঃ নুরুল আলম, ডাঃ তাজমী আজাদ, ডাঃ ফারজানা হক ছনি, ডাঃ তনুশ্রী ভট্টাচার্য্য, ডাঃ মিনহাজ উদ্দিন, ডাঃ তানজিয়া প্রমুখ।


