বিএনপি নেতা খালেদ চৌধুরীর বাড়ীতে পুলিশের তল্লাশিতে যুক্তরাজ্য বিএনপির নিন্দা
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫ ইং, ১১:২৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৭০৪ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:: যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বর্তমান সরকার বিরোধী সকল আন্দোলনে কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহন করায় যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক সিলেট জেলা যুবদল নেতা এবং বর্তমান যুক্তরাজ্য বিএনপি নেতা খালেদ চৌধুরীর বাংলাদেশের সিলেট দক্ষিন সুরমার লাউয়ায়ের বাস ভবনে গত ১৩ই অক্টোবর বিকাল চার ঘটিকার সময় একদল পুলিশ বাড়ি তল্লাসী করার পাশাপশি বাড়ীতে অবস্তানরত খালেদ চৌধুরীর বড় ভাইয়ের সাথে খুবই অসৌজন্য মূলক আচরণ করে এবং খালেদ চৌধুরী কে হুশিয়ারী দিয়ে হুমকি দেয়.খালেদ চৌধুরীর বাড়ীতে পুলিশী তল্লাশিতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জানিয়েছেন।


