বিশ্বনাথ আ’লীগের সভাপতি পংকি খানের যুক্তরাজ্য যাত্রা
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫ ইং, ৭:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৮১৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলহাজ্ব পংকি খান এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে যাত্রা করেছেন।
রবিবার সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে তিনি যাত্রা করেন। তিনি সেখানে নিজ পরিবার, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।


