বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫ ইং, ৬:০৯ অপরাহ্ণ | সংবাদটি ১১২৭ বার পঠিত
বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মানিক আহমদ যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে কলেজ ছাত্রদলের উদ্যোগে শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে তাকে সংর্বধনা প্রদান করা হয়।
কলেজ ছাত্রদল নেতা আলম খানের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা এ কে রাজু,আবদুর রব এবং আখতার আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন,বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মানিক আহমদ। বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা জুনেদ আহমদ জুনু, আবদুস সালাম জুনেদ, নাজমুল ইসলাম।
এনসময় উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদল নেতা সুহেব আহমদ, এনাম মিয়া, রাজন আহমদ, আজিজুর রহমান,মাজার মিয়া,আলমগীর, মাসুক আহমদ, রুবেল মিয়া, শামিম আহমদ, শফিক মিয়া, ইব্রাহিম মিয়া, আফজল আহমদ, আলম মিয়া, জাকির,রাজু, কাওছার আহমদ, রাসেল মিয়া, রনি দাশ, জয়, আবিদ, ডালিম, আফিক, রিপন মিয়া, রায়হান, সালমান প্রমূখ। বিজ্ঞপ্তি


