বিশ্বনাথে ওয়ার্ড যুবদল- ছাত্রদলের কর্মী সভা
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫ ইং, ১০:১২ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৩ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের কর্মী সভা শনিবার রাত ৮টায় স্থানীয় শ্বাসরাম গ্রামে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড যুবদলের সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা হোসাইন আহমদ পাভেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা জামাল আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আসাদুজ্জামান নূর আসাদ।
বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মোতালিব, উপজেলা যুবদল নেতা আবুল কালাম রুনু, তানবির হোসেন, ফয়জুর রহমান, শাহজাহান আহমদ, আবু সাঈদ, কয়েছ আহমদ কালা, আবদুল জলিল, উপজেলা ছাত্রদল নেতা রুমেল আহমদ, তানিমুল ইসলাম,লিটন মিয়া, সুমেল আহমদ, সাহেদ মিয়া, ফয়ছল মিয়া, কামাল আহমদ, সাহেদ মিয়া, মুন্না আহমদ প্রমূখ। কোরআন তেলাওয়াত করেন নাজিম উদ্দিন রাহিম।
সভা শেসে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা জামাল আহমদ। বিজ্ঞপ্তি


