বিশ্বনাথে কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার সম্পাদক সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫ ইং, ৮:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ৭৯৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মানিক আহমদ যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে সংস্থার পক্ষ থেকে তাকে শনিবার রাত সাড়ে ৮টায় সংর্বধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মানিক আহমদ।
সংস্থার সভাপতি গণি মিয়ার সভাপতি ও সদস্য সুমন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও গ্রামের মোয়াতল্লি হাজী সিরাজ মিয়া, কলমদর আলী, সাংবাদিক মোহাম্মদ আলী শিপন, অসিত রঞ্জণ দেব, তরুণ সংগঠক মোতাহির আলী, সুমন মিয়া, শামিম আহমদ, গোবিন্দ মালাকার, আব্বাস আলী সুমন, আলাল আহমদ, রাজু আহমদ, শামছুদ্দিন, শাহিন আহমদ, লুৎফুর রহমান, রুহেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য মোহাম্মদ আলী, মামুন মিয়া, ছালেক আহমদ, রুমেল মিয়া, শিপন আহমদ, ইমন মিয়া, জামাল মিয়া, নাঈম আহমদ, শরিফ উদ্দিন, আবুল হোসেন প্রমূখ। সভা শেষে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের অতিথিরা।


