বিশ্বনাথে পূজা মন্ডপে প্রবাসী আকদ্দুছ আলী অনুদান
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৫ ইং, ৪:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৯৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা : যুক্তরাজ্য প্রবাসী, সম্ভাব্য বিশ্বনাথ পৌরসভা মেয়র পদপ্রার্থী, ব্র্যাডফোর্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকদ্দুছ আলীর পক্ষ থেকে সোমবার বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রবাসী আকদ্দুছ আলীর পক্ষে বিশ্বনাথ সদর ও জানাইয়া পূজা মন্ডপে বন্ত্র বিতরণ করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, প্রবাসী নূরুল ইসলাম, আকবর আলী মেম্বার, জাহেদ আলী, সদর পূজা মন্ডপের সাধারণ সম্পাদক তাপস তালুকদার, উপদেষ্টা রনজিত রঞ্জন দে, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।


