বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ ঃ মালামাল লুঠ
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫ ইং, ৭:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৫১২ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘঠিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকুনা গ্রামের ইতালি প্রবাসী আজির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদল প্রবাসী ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও জরুরী প্রয়োজনীয় কাগজপত্রসহ ৭লাখ টাকার মালামাল লুট নিয়ে যায় ডাকাতদল। খবর পেয়ে শনিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার সময় ১০/১২ জনের একটি ডাকাতদল প্রবাসীর বাড়িতে হানা দেয়ে। ডাকাতদল ঘরের কলাপসেপল গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সকলকে অস্ত্রের মূখে জিম্মি করে সকলের হাত-পা বেঁেধ ফেলে এবং প্রবাসীর ঘরের সকল মালামাল তছনছ করে প্রায় ১৩ভরি স্বর্ণালংকার, নগদ ১লক্ষ ৩২ হাজার টাকা, ২টি ক্যামেরা, ৩টি মোবাইল সেট লুট করে নিয়ে ডাকাতদল পালিয়ে যায় বলে প্রবাসীর পিতা হাজী বাদশা মিয়া জানান। তিনি বলেন, ডাকাতদলের সকল সদস্যের পড়নে হাপপেন্ট ও টি শার্ট ছিল। তিনি দুই ডাকাতকে চিনতে পেরেছেন বলে পুলিশ ও সাংবাদিকদের জানান।
ঘটনাটি ডাকাতি নয় দাবি করে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, স্থানীয় রাজাগঞ্জবাজারের বণিক কল্যাণ সমিতির কমিটি নিয়ে বিরুদের জের ধরে ঘটনাটি সংঘঠিত হয়েছে বলে পুলিশকে জানানো হয়েছে। অভিযোগ পেলে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


