বিশ্বনাথে সরকারী রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৫ ইং, ৫:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৬৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ৪টি গ্রামবাসীর চলাচলের রাস্তার উপর দেয়াল নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এদিকে সরকারী আদেশ অমান্য করেও রাস্তায় দেয়াল নির্মানের কাজ চলছে বলে অভিযোগ রয়েছে।জানা গেছে, উপজেলার রামপাশা ইউনিয়নের কাটলীপাড়া, ধলীপাড়া, ঘোগইষাইল ও মুজরাইপাড়া গ্রামের চলাচলের রাস্তায় কাটলীপাড়া গ্রামের মৃত আব্দুল মুতলিবের ছেলে আরকান আলী দেয়াল নির্মাণ করতে চাইলে এলাকাবাসী এতে বাঁধা প্রদান করেন। এলাকাবাসীর বাঁধা অনাম্য করে আরকান আলী জোরপূর্বক দেয়াল নির্মাণের কাজ শুরু করলে রামপাশা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নির্মল পাল চৌধুরী গত ১৫ অক্টোবর কাজ বন্ধের জন্য নোটিশ (স্মারক নং- ১১৬) জারি করেন। এরপরও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন আরকান আলী এমন অভিযোগ করেন এলাকাবাসী।
এব্যাপারে সাবেক ইউপি সদস্য আজাদ আলী বলেন, এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তার উপর সরকারী আদেশ অমান্য করে আরকান আলী জোরপূর্বক দেয়াল নির্মাণ করছেন।
আরকান আলীর পুত্র আলামিন সাংবাদিকদের বলেন, সরকারী কর্মকর্তারা যেখানে সীমানা নির্ধারন করেছেন সেখানে দেয়াল নির্মাণ করব। আমাদের বিরুদ্ধে অনিত অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নির্মল পাল চৌধুরী বলেন, রাস্তায় নির্মাণ কাজ বন্ধের জন্য আমরা লিখিত আদেশ প্রদান করেছি। এরপরও যদি নির্মাণ কাজ করা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


