বিশ্বনাথে সিএনজি-রিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৫ ইং, ৭:২৭ অপরাহ্ণ | সংবাদটি ১৩৯৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে অটোরিকশা (সিএনজি) ও রিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তন ৫জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিশ্বনাথ-জানাইয়া রোডের গৌছ খানের বাসার সামনে এঘটনা ঘটে।
আহতরা হলেন-রিকশা চালক মোবারক আলী (৩০), যাত্রী ফারুক মিয়া (৩২), ছুরত মিয়া (৪০)। তবে বাকি অপর দুই আহতদের নাম জানাযায়নি। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বিশ্বনাথ উপজেলা সদর থেকে ছেড়ে আসা খাজাঞ্চিগামী একটি অটোরিকশা (সিলেট-থ-১১-৮৩০০) বিপরীত থেকে আসা একটি রিকশা জানাইয়া রোডের গৌছ খানের বাসার রাস্তার সামনে আসামাত্রই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশা গাড়িটি পার্শ্ববর্তি খাদে পড়ে যায় ও রিকশাটি দুমড়ে-মুছড়ে যায়। এতে রিকশা চালকসহ ৫জন আহত হন।


