বিশ্বনাথে স্যানিটেশন মাসে র্যালী
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৫ ইং, ৭:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১০০৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে মঙ্গলবার স্যানিটেশন মাসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্র্যাক ওয়াশ এর সহযোগিতা পরিষদ হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন নির্বাহী অফিসার আসাদুল হক।
ব্র্যাক ওয়াশ বিশ্বনাথের ম্যানেজার আব্দুল কদ্দুছের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান স্বপ্না শাহিন, থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকী, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


