বিশ্বনাথে আনোয়ারুজ্জামানের পক্ষ থেকে বিভিন্ন পুজাঁমন্ডপে অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৫ ইং, ৭:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৯ বার পঠিত
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে বিশ্বনাথের বিভিন্ন পূজাঁমন্ডপে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিশ্বনাথ উপজেলার বাগিচা বাজার, কালিগঞ্জবাজার, বিশ্বনাথ সদর, জানাইয়া, বৈরাগীবাজার, দিগলী, দশঘর, কিরপা খালি মন্ডপে এই অনুদান প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মজম্মিল আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, আওয়ামী লীগ নেতা আলতাফুর রহমান, আমরুজ আলী, প্রভাষক নাজমুল হক, যুবলীগ নেতা সিতার মিয়া, শাহ আলম খোকন, মাসুদ আহমদ, বাদল কুমার দেব, আব্দুর রব, মাসুক মিয়া, রিয়ান আলী, রুস্তুম আলী, ছাত্রলীগ নেতা সাহিন মিয়া চুনু, সৌমিত্র ধর, মাজহারুল ইসলাম, এমরানুর রহমান, আরকুম আলী, বিপ্লব কুমার দে, রাজা মিয়া, আত্তার মিয়া, পার্থ সারতি দাস প্রমুখ। বিজ্ঞপ্তি


