মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজের উপদেষ্ঠা পরিষদের সভ
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫ ইং, ৭:৪০ অপরাহ্ণ | সংবাদটি ১১১৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজের উপদেষ্টা পরিষদের সভা বৃহস্পতিবার দুপুরে কলেজ হলরুমে অনুষ্টিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও কার্যকরী পরিষদের সভাপতি যুক্তরাজ্য কমিউনিটি নেতা আলহাজ্ব আওলাদ মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া। উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,আওয়ামীলীগ নেতা দবির মিয়া,লুৎফুর রহমান ফারুক,ফেরদৌস খান,সৈয়দ নেছাওর আলী, ডা: শফিকুর রহমান,সাদিকুর রহমান পুরকায়স্থ,সাবেক মেম্বার আব্দুল হাই (সুন্দর মিয়া),আনর্হা আহমদ,শিক্ষানুরাগী আয়শা খানম,প্রবাসী আজিজুর রহমান,আকলু মেম্বার,ময়না মিয়া,হাজি গৌছ মিয়া, সিকন্দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন সূত্র ধর,হাজী নওয়াব খান,আয়ুব মিয়া, ডা: আব্দুল খালিক পুরকায়স্থ,মতলব মিয়া,হাফিজ রায়হান আহমদ,আব্দুর রব,কলেজ পরিচালনা কমিটির সদস্য ইলিয়াছ হোসেন লেফাছ,সেলিমুর রহমান,শেখ মোহাম্মদ হাবিব মাল্টিমিডিয়ার পরিচালক আব্দুর রহিম,মাছুম আহমদ,আতাউর রহমান,মোস্তফা মিয়া প্রমুখ। সভায় কলেজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।


