রচডেল যুবদলের নতুন কমিটি : মামুন সভাপতি,শিশু সম্পাদক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৫ ইং, ১০:৫১ পূর্বাহ্ণ | সংবাদটি ১০৮৭ বার পঠিত
নিউজ ডেক্স:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য রচডেল শাখার সফল সম্মেলন শেষে নতুন কমিটির নাম ঘোষনা করা হয়েছে। যুবনেতা মামুনুর রশীদ মামুনকে সভাপতি,সদরুল ইসলাম (তাজ)কে সিনিয়র সহ-সভাপতি,আব্দুল কাইয়ুমকে সহ-সভাপতি,আমিনুর রহমান শিশুকে সাধারণ সম্পাদক ,মহসিন মিয়াকে, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সেলিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নিবার্চিত করা হয়েছে।
যুক্তরাজ্য যুবদলের আহ্বায়ক দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ সম্প্রতি যুক্তরাজ্য যুবদলের আহ্বায়ক কমিঠির ৫ জন সদস্য কে দায়িত্ব দেয়া দেন সবার গ্রহণ যোগ্য একটি কমিটি প্রস্তাবিত করার জন্য।
এই ৫ সদস্যর ঐক্যমতের ভিত্তিতে প্রস্তাবিত কমিঠি যুক্তরাজ্য যুবদলের আহ্বায়ক দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ অনুমোদন প্রদান করেন।


