রাজন হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫ ইং, ৩:৫০ অপরাহ্ণ | সংবাদটি ১০৪১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের শেখ সামিউল আলম রাজন হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবীতে শেখ হাবিব মাল্টিমিডিয়ার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কোর্ট পয়েন্টের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় গীতিকার সংসদের সাংগঠনিক সম্পাদক কামরুল চৌধুরীর সভাপতিত্বে ও শেখ হাবিব মাল্টিমিডিয়ার পরিচালক ও অভিনেতা মোঃ আব্দুর রহিম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। বিশেষ অতিথি ছিলেন,মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আওলাদ মিয়া,অভিনেতা মহি উদ্দিন টিপু মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী মোঃ হাকিম রাজা, মেহেদী খাঁন, সোলেমান ইসলাম তাওহীদ প্রমুখ। উক্ত মানববন্ধনে ঘাতক কামরুলকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের আন্তরিক প্রচেষ্ঠার জন্য সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান আয়োজকরা।আলোচনা সভা শেষে রাজন হত্যার কাহিনী নিয়ে নির্মিত ও প্রতিবাদমূলক নাটক ‘অমানুষ’ এর ভিডিও সিডি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন হাবিব মাল্টিমিডিয়ার নেতৃবৃন্দ।


