রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র মাসিক ভাতা বিতরণের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৫ ইং, ৬:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৭২২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র অর্থায়নে ও আয়োজনে ট্রাস্ট্রের কার্যালয়ে দরিদ্র ছাত্র-ছাত্রী, বয়স্ক ও বিধবা মহিলাদের মধ্যে মাসিক ভাতা বিতরণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ আছর ট্রাস্ট্রের বাংলাদেশ শাখার কনভেনার হাজী আব্দুল বারী সুনু মিয়ার সভাপতিত্বে ও ট্রাষ্টের কর্মী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়া, শাহজালাল ইসলামি পাঠাগারের প্রধান উপদেষ্টা আব্দুল অদুদ বি.এস.সি। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ট্রাস্ট্রের সদস্য হাফিজ তারেক আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য সৈয়দ জুয়েল আহমদ, মোঃ জানু মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সুহেল আহমদ চৌধুরী বলেন, রামধানা ওয়েলফেয়ার ট্রাস্টের সমাজসেবামূলক সকল কার্যক্রম অবশ্যই প্রশংসার দাবীদার। দরিদ্র ছাত্র-ছাত্রী, বয়স্ক ও বিধবাদের মধ্যে মাসিক ভাতা বিতরণীর যে কার্যক্রম শুরু করেছেন তা একটি সাহসী উদ্যোগ। সকল প্রবাসীরা রামধানা ওয়েলফেয়ার ট্রাস্টের মতো গ্রামে গ্রামে ট্রাস্ট গঠন করে সমাজসেবায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী ও ট্রাস্টের সদস্য জনাব আলফু মিয়া, মখলিছ মিয়া, আব্দুল নূর, হুসাইন আহমদ। সংগঠক হুসেন আলী, আব্দুল হালিম, জাবের আহমদ, জাহেদ আহমদ, সাজ্জাদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অলংকারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৫টি গ্রাম থেকে বাছাইকৃত ২১ জন বিধবা, ৯জন বয়স্ক পুরুষ, ১০ জন স্কুলছাত্রে, ১০ জন মাদ্রাসার ছাত্রসহ মোট ৫০ জনের মধ্যে বিতরণ করা হয় শাড়ী, লুঙ্গি, জায়নামাজ, জ্যামিতি বক্স, স্কেল, কলম, খাতা ও আগামী নভেম্বর মাসের মাসিক ভাতা। হিন্দু ধর্মাবলম্বী ৩জনকে দেয়া হয় বড় টাওয়াল। কাপড় ও লুঙ্গি দান করেন- ট্রাস্টের সদস্য হাজী নানু মিয়া।


