লন্ডনে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ যুক্তরাজ্যের সভা
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৫ ইং, ৬:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৯৪৯ বার পঠিত
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দীর্ঘদিন যাবত নিখোঁজ বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধ্যানের দাবীতে সভা করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ যুক্তরাজ্য । মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হাই। সভায় বক্তব্য রাখেন, গৌছ আলী, মকদ্দুছ আলী, আব্দুল রব, গুলজার আহমদ, মিসবাহ উদ্দিন, মদরিছ আলী বাদশা, কদর উদ্দিন, সুলাইমান আহমদ, আখলুছ মিয়া, মদরিছ আলী মফজ্জুল, শরীফুল ইসলাম, কবির মিয়া, আব্দুল হক, সমছু মিয়া, ফয়জুর রহমান, জাকেল বখত চৌধুরী জুয়েল, আফজাল হোসেন, সিরাজুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষ বিশ্বাস করে শুধুমাত্র রাজনৈতিক কারনে দীর্ঘদিন যাবত গুম নামক কারাগারে সিলেটের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে বন্ধী করে রাখা হয়েছে। বক্তারা অবলিম্বে এম ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে দেশে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরী করতে বর্তমান সরকারকে চাপ সৃষ্টিতে জাতিসংঘসহ বিশ্ব নেত্রীবৃন্দের প্রতি আহবান জানান।
সভায় বক্তারা বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুর রব এর বাংলাদেশ গমনকে স্বাগত জানান। বিজ্ঞপ্তি


