সিলেটে হাসপাতাল থেকে আসামির পলায়ন
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৫ ইং, ৪:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৬ বার পঠিত
নিউজ ডেক্স:: কারারক্ষী হেফাজতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুস সামাদ রাব্বানী (২৮) নামে নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামি পালিয়েছেন। শনিবার রাত ২টার দিকে হাসপাতালের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান। তিনি হাসপাতালের ৪র্থ তলার ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ২ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃৃপক্ষ। একই সঙ্গে ইনচার্জের বিরুদ্ধে বিভাগীয় মামলা হচ্ছে।সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগীর মিয়া জানান, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি আবদুস সামাদ রাব্বানীকে ৩ অক্টোবর ওসামনী হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে বাথরুমে গিয়ে ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান তিনি।
তিনি জানান, তাকে গ্রেফতারে অভিযান চলছে। আর হাসপাতালে ওই আসামির পাহারায় থাকা ২ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, আর ইনচার্জের বিরুদ্ধে বিভাগীয় মামলা হচ্ছে।


