ওসমানীনগরে মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজের সংবর্ধনা সভা
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৫ ইং, ৩:২০ অপরাহ্ণ | সংবাদটি ৭৫০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজ পরিচালনা কমিটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজি আওলাদ মিয়া,মোল্লাপাড়া হাজি ছইদ মিয়া কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মুহিনুজ্জামান শাহেন,যুক্তরাজ্য প্রবাসী তাহমিদ আলম।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়ার সভাপতিত্বে ও পরিচালনা কমিটির কর্য্যনির্বাহী সদস্য ইলিয়াছ হোসেন লেফাছ এর পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের শিক্ষক মওদুদ আহমদ,মাকসুদুল কাইয়ুম, এবাদুর রহমান,কয়েছ উদ্দিন আহমদ,শিক্ষানুরাগী আয়শা খানম,পরিচালনা কমিটির সদস্য সেলিমুর রহমান,নাঠকর্মী আব্দুর রহিম,শাহেল আহমদ,রাজিয়া সুলতানা,কামালুর রহমান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা কলেজের সার্বিক উন্নয়নে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।


