ওসমানীনগরে শেখ হাবিব মাল্টিমিডিয়ার কার্যালয় পরিদর্শনে যুক্তরাজ্য কমিউনিটি নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০১৫ ইং, ৯:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৫৩২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের উমরপুর বাজারে শেখ হাবিব মাল্টি-মিডিয়ার প্রধান কার্যালয় পরিদর্শন করছেন যুক্তরাজ্য কমিউনিটি নেতৃবৃন্দ। শুক্রবার বিকালে উমরপুর বাজারের মদিনা মার্কেটস্থ হাবিব মাল্টি মিডিয়ার প্রধান কার্যালয় পরিদর্শন করেন মোল্লাপাড়া ছইদ মিয়া কিন্ডার গর্টেন-এর প্রতিষ্ঠাতা ও শেখ হাবিব মাল্টিমিডিয়ার প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাজ্য কমিউিনিটি নেতা মো: মহিনুজ্জামান শাহেন। এ সময় উপস্থিত ছিলেন উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগরে সভাপতি দবির মিয়া,সহ সভাপতি-লুৎফুর রহমান ফারুক,হিজলশাহ গ্রামের বিশিষ্ট মুরব্বি ময়না মিয়া, সিকন্দরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি রফা মিয়া, প্র্রবীন শিক্ষক ভানু স্যার,সমাজসেবী দিলীপ দে, শেখ হাবিব মাল্টি-মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবী আব্দুর রহিম,মোল্লাপাড়া হাজী মোঃ আব্দু মিয়া কলেজের পরিচালনা পরিষদের কার্য নির্বাহী সদস্য ও নব্যযোগদানকারী আওয়ামীলীগ নেতা ইলিয়াস হোসেন লেফাছ,সেলিমুর রহমান,ওসমানীনগর উপজলো উন্নয়ন বাস্থবায়ন পরিষদের সমাজ কল্যান সম্পাদক কামালুর রহমান,সমাজর্কমী খলিলুর রহমান, ছালিক আহমদ, লতিফুর রহমান সহ এলকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ। এসময় প্রবাসী মহিনুজ্জামান শাহেন শেখ হাবিব মাল্টি মিডিয়ার সর্বাধিক উন্নতিকল্পে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


