বিশ্বনাথে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৫ ইং, ৮:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দিপ কুমার মন্ডলের বিদায় ও পরিদর্শক ইলিয়াস আলীর অবসরগ্রহন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বুধবার বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) এর চেয়ারম্যান মহব্বত আলীর সভাপতিত্বে সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দিপ কুমার মন্ডল ও সাবেক পরিদর্শক ইলিয়াস আলী, বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি মখলিছ আলী, সদস্য আফরুজ বক্স খোকন, আঙ্গুর আলী, নুর মিয়া, অফিস সহকারী রফিকুল ইসলাম, পরিদর্শক রবিন্দ্র মোহন দত্ত, বাবুল ভোষণ দেব, নিবারন চন্দ্র দাস, রনজিত কুমার ঘোষাম্বী প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে বিভিন্ন উপহার সামগ্রী ও সংবর্ধিত অতিথি অবসরপ্রাপ্ত পরিদর্শক ইলিয়াস আলীকে অনুদানের চেক প্রদান করা হয়।


