বিশ্বনাথে কৃষকদের মধ্যে বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৫ ইং, ৪:০২ অপরাহ্ণ | সংবাদটি ৫৪২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নে অনাবাদী কৃষি জমি আবাদের আওতায় আনার জন্য বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ এবং উপজেলা পরিষদের সহযোগিতায় কৃষকদের মধ্যে সরিষা ও গম বীজ বিতরণ করা হয়।
লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে ও উপসহকারি কৃষি কর্মকর্তা হরে কৃঞ্চ সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, লামাকাজি ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা রনজিত চন্দ্র ধর, এনাম আহমদ, কৃষক জমির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী অফিসার অলিক গবিন্দ সরকার, ইউপি সদস্য হেলাল উদ্দিন, উবায়দুর রহমান শামিম, এখলাছ আলী, আবদুর নূর, হাজী ছাবিত আলী, রফিক আহমদ, মুক্তার আলী, ইউপি মহিলা সদস্য সুফিয়া খাতুন, জেসমিন বেগম, দিলারা বেগম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কৃষক হাবিবুর রহমান। লামাকাজি ইউনিয়নের প্রায় তিন শতাধিক কৃষকদের মধ্যে বীজ বিতরণ করা হয়।


