বিশ্বনাথে নূর হোসেন দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৫ ইং, ৭:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে মঙ্গলবার বিকেলে শহীদ নূর হোসেন দিবস পালিত হয়েছে। দিবসে জয়বাংলা পরিষদ আলোচনা সভা করেছে। সংগঠনের সভাপতি রাজা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফরোজ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক, লেখক, সাইদুর রহমান সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান লিটন, তরুণ সমাজকর্মী শহিদুল ইসলাম রাজু, উপজেলা মাদক ও যৌতুক প্রতিরোধ কমিটির সভাপতি সাদিকুর রহমান, মাসুদ আহমদ, শফিক আহমদ পিয়ার, রাজু আহমদ, আদিল রায়হান, মুরাদ আহমদ, মিজান খান, আব্দুল বাছিত অপু প্রমুখ।


