বিশ্বনাথে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৫ ইং, ১২:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ১২৭৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান ও ছাত্রলীগ নেতা রাসেল আহমদ যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ বুরহান উদ্দিন রুবেলের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, ছাত্রলীগ নেতা রাসেল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, যুগ্ম-সম্পাদক সালমান রব্বানী।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউপি ছাত্রলীগের সভাপতি রাজু আহমদ খান, ছাত্রলীগ নেতা আবদুল মুকিত সুমন, ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, মিয়াদ আহমদ, আশরাফ আলী, খালেদ মিয়া, আবদুল্লাহ, অপু, মুজিব, খালেদ, সৌরভ, সাহেব আলী, দেব অমিত, শেখ রাজন, লিটন, মামুন, শহিদুল ইসলাম রাজু, বিরেন্দ্র বিশ্বাস, এমরান, মহসিন,আবদুর রহিম,কবির আহমদ,রিজন,মেহেদি,শাহনাজ সাজুন পারভেজ প্রমুখ। সভা শেষে বিদায় অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।


