বিশ্বনাথে শিক্ষাবিদ মুহিবুর রহমানের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৫ ইং, ৭:১৮ অপরাহ্ণ | সংবাদটি ১১৩৬ বার পঠিত
তজম্মুল আলী রাজু : বিশ্বনাথে জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ঠ শিক্ষাবিদ, মুহিবুর রহমানের ৮ম মৃত্যু বার্ষিকী সোমবার পালিত হয়েছে। স্থানীয় রেনেসাঁ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কালিগঞ্জবাজার জামে মসজিদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খবিব মাওলানা ওবায়দুল হক।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানউদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল কাদির, গুলজার হোসেন, আসাদুজামান, জুয়েল রানা, রেনেসাঁ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, ও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্তার ফারুক, আব্দুল আলী, দবির আলী, জাকারিয়া শিকদার, কাপ্তান মিয়া, শামীম আহমদ, জমির আহমদ, টিপু প্রমুখ।
উল্লেখ্য, ২০০৭ সালের ৯ নভেম্বর আদর্শ শিক্ষক মুহিবুর রহমান ইন্তেকাল করেন। সৎ, আদর্শবান ওই শিক্ষক দীর্ঘদিন জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে গেছেন। এর পূর্বে তিনি জমির আহমদ বহুমুখি উচ্চ বিদ্যালয়েও সুনামের সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিন। যার শুন্যতা আজও পুরণ হচ্ছেনা। আজোও গুণী ওই শিক্ষকের কর্ম ও গুণের কথা অসংখ্য ছাত্র-ছাত্রী, অভিভাবক ছাড়াও মানুষ স্মরণ করছে। যার অবদান মানুষের কাছে থাকবে চিরকাল।


