বিশ্বনাথে ২৪তম ওয়াজিদ আলী বৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৫ ইং, ৩:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৭১৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার তাহির আলী উচ্চ বিদ্যালয়ে মোহাম্মদ ওয়াজিদ আলী এডুকেশন ট্রাস্ট কর্তৃক পরিচালিত ২৪তম প্রাথমিক বৃত্তি পরীক্ষা মঙ্গলবার সম্পন্ন হয়েছে। ৯ ও ১০ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ৩০০জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে।
পরীক্ষ কেন্দ্র পরিদর্শন করেছেন কামাল বাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ একেএম মনোওর আলী, বিশ্বনাথ ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুস শহীদ, তাহির আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ আলী আরশ, প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, বৃত্তির প্রতিষ্ঠাতা ও সিরাজ উদ্দীন আহমদ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মকব্বির আলী সিলেট লেখক ফোরামের সভাপতি নাজমুল ইসলাম মকবুল, রহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ হ ম গোলাম রব, টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম, বন্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, সহকারী শিক্ষক সুহেল মিয়া, ছোট খুরমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু লাল গুন, টুকেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদা আক্তার, সহকারী শিক্ষক রিপন চন্দ্র দাস, অলংকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা চৌধুরী, হামিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী রায়, পূর্ব বন্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা অলিউর রাহমান, সাম্পান ফাউন্ডেশন ইউকে’র ট্রাস্টি রুবেল আহমদ, ওয়াজিদ আলী এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য রাবিয়া বেগম রুবি, ইউপি সদস্য সাজ্জাদ আলী, শিক্ষানুরাগী আমিনুর রহমান।
পরীক্ষা কাজে নিয়োজিত ছিলেন আব্দুল হাই, নাসির উদ্দিন, লোকমান আহমদ, মতিউর রহমান, বিলাল আহমদ, অনিক রঞ্জন, ইমরান মিয়া, সালাহ উদ্দিন, রিপন মিয়া, রুমেন আহমদ, দুলাল মিয়া, মানিক মিয়া, নাজমুল ইসলাম, আলী হোসেন, সাইফুল আলম, মামুন আহমদ। এই পরীক্ষার ফলাফল আগামী ১১ ডিসেম্বর প্রকাশিত হবে। পরীক্ষায় সকলের সার্বিক সহযোগীতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক ও তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজম আলী।


