লন্ডন ছাত্রলীগের ৫১ সদস্যের কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০১৫ ইং, ৭:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৫০৭ বার পঠিত
নিউজ ডেস্ক:: যুক্তরাজ্য ছাত্রলীগের লন্ডন মহানগর শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদের এ কমিটির অনুমোদন দিয়েছেন যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তনিম আহমেদ ও সাধারণ সম্পাদক নেহাল হাসান।সোমবার অনুমোদিত এ কমিটির সভাপতি হয়েছেন মো: নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। সহ-সভাপতি হয়েছেন, নাজমুল ইসলাম সায়মন, মো: ইব্রাহীম, হরিকান্ত বিশ্বাস, সালাউদ্দিন কাদের রুবেল, মো: আনা মিয়া, হেলাল আমিন, আব্দুর রহমান স্বপন, আলি আহমদ চৌধুরী শাহীন, শাহীন আহমেদ, এমদাদুর রহমান বুলবুল, সোহেল খান, সুহেল আহমেদ, মো: জামাল হোসাইন, সুমন মিয়া, ওলিউল্লাহ আকন্দ, সাহাদেব কুণ্ডু। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, মাহাবুবুর রহমান চৌধুরী (নাসিফ), খালিলুর রহমান ইয়াহিয়া, কাউসার আহেমদ পলিন, সাইদুর রহমান, আবু জুবায়ের রাব্বানী (শাওন)।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন, শফিকুল ইসলাম শোভন, হাবিবুর রহমান ফরহাদ, শামীম আহমেদ মজুমদার, ওলিউর রহমান রানু, আরিফুল ইসলাম দেলোয়ার ইমন।
প্রচার সম্পাদক, মো: নূরে আলম নূর, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক জনি রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো: মাকসুদুর রহমান, সমাজসেবা সম্পাদক সাফায়েত আনোয়ার, ক্রীড়া সম্পাদক সানোয়ার হোসেন বারেক, পাঠাগার সম্পাদক ফেরদৌস আহমেদ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাকির আহমেদ, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ শিপু, আইন সম্পাদক মো: আব্দুল্লাহ আল ফরহাদ, পরিবেশ সম্পাদক ইমরান আহমেদ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সুমন আহমেদ, আপ্যায়ন সম্পাদক মিজান আহমদ।
উপসম্পাদক হয়েছেন, মাহমুদুর হাসান সুমন, সাফায়েত উল আলম, বিপ্লব বৈদ্য, জনি আহমেদ। সহ সম্পাদক হয়েছেন- ফায়েক বিন আলফাজ, সাইফুর রহমান ফরহাদ, রুহুল আমিন, সঞ্জয় কুমার, অনির্বাণ পলাশ।


