আসন্ন ইউপি নির্বাচনে বিশ্বনাথে দলীয় প্রার্থীর নির্ধারণের জন্য জাপার সভা
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০১৫ ইং, ৬:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৫৯৬ বার পঠিত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারনের লক্ষে আগ্রহী নমিনেশন প্রত্যাশীদের নিয়ে বিশ্বনাথ জাতীয় পার্টির সভা শুক্রবার বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা জাপার আহবায়ক কমিটির সদস্য ও বিশ্বনাথ উপজেলা জাপার সমন্বয়ক এস.এম আরশ আলী বাবুল’র সভাপতিত্বে ও অলংকারি ইউপি জাপার সাধারণ সম্পাদক আবদুল হান্নানের পরিচালনায় সভা বক্তব্য রাখেন, উপজেলা জাপার সমন্বয়ক কমিটির সদস্য নোয়াব আলী মেম্বার, হাজী জমির আলী মেম্বার, ছোরাব আলী, সেবুল আহমদ, মঈনুর রহমান, ডাক্তার মুহিবুর রহমান মানিক, আঙ্গুর আলী, বাদশা মিয়া, বাজার আলী, মরম আলী, এস এম শামিম আহমদ, আজমল খান, আইয়ুব আলী, সোনাফর আলী, ময়না মিয়া,আবদুর রশিদ, আবদুল খালিক,ময়না মিয়া, বাবুল মিয়া, আবদুল লতিফ,চেরাগ আলী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আশিক উদ্দিন।
সভায় সিলেট জেলা জাপার সাবেক যুগ্ম-সম্পাদক সেলিম চৌধুরীর রুহের আত্বার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। তার মৃত্যুত্বে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তি


