ওসমানীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০১৫ ইং, ৫:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের হামতনপুর গ্রামের দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকালে জয়নাল মিয়া ও তোফায়েল আহমদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালসহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে এ ভর্তি করা হয়েছে। আহত হচ্ছেন রহিমা বেগম (৪৫),তোফায়েল (২৮),জয়নাল মিয়া (৩৮),জাবের আহমদ (২০),ছত্তার মিয়া (৪৫),সাবিনা বেগম ছাড়া অন্যান্য আহতদের তাৎক্ষনিক নাম জানা যায়নি।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো: মুরসালিন বলেন বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


