খাজাঞ্চি ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাপ শুরু
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৫ ইং, ১২:৫০ অপরাহ্ণ | সংবাদটি ১২০৮ বার পঠিত
মোহাম্মদ অালী শিপন:: নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচনের ঘোষনার পর দলীয় সমর্থন পাবার জন্য নড়েচড়ে বসেছে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। ইউপির আ,লীগ, বিএনপি, জাপা,জামায়াত সমর্থীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের রাতের ঘুম হারাম হয়ে গেছে দলীয় সমর্থন পাবার আশায়। প্রার্থীরা নিজ নিজ এলাকায় চালাচ্ছেন নির্বাচনী প্রচারনা পোষ্টার, ব্যানার কর্মী, সমর্থকদের মাধ্যমে।
জনগনের চেয়ে দলীয় সমর্থন এখন প্রাধান্য পাওয়ায় বেশির ভাগ প্রার্থীরা দরজার কড়া নেড়ে ধরনা দিচ্ছেন বিভিন্ন ভাবে দলের র্শীষ নেতাদের কাছে দলীয় সমর্থন পাবার আশায়। তুলে ধরছেন নিজেদের জনগনের মাঝে গ্রহন যোগ্যতা, দলের জন্য কাজের পরিমান ও নিজের স্বার্থ বিসর্জন দিয়ে দলের স্বার্থ রক্ষায় বিভিন্ন কাজের প্রমান। এজন্য জনগন বিগত দিন গুলোতে ত্যাগী, পরিশ্রমী ও পরীক্ষিত নেতাকেই দলীয় সমর্থন দেবার জন্য আহবান জানান র্শীষ নেতাদের প্রতি।
সমাজে নানান স্তরের ও দলীয় রাজনৈতিক মতার্দশের মানুষজন বেশি থাকলেও দলীয় পরিচয় কে পেছনে ফেলে ব্যাক্তিগত ইমেজে ভোট দেবার সংস্কৃতি এদেশে এখনো গড়ে উঠে নি। যেহেতু নির্বাচন হবে দলীয় প্রতীকে তাই এমন একজন প্রার্থী র্শীষ নেতাদের নির্বাচন করতে হবে যার পক্ষে সাধারন মানুষের আস্থা ও গ্রহন যোগ্যতা আছে বলে জানান-বড় দু দলের সমর্থকগন। জামায়াত সমর্থিত প্রার্থীর সংখ্যা এই ইউনিয়নে খুবই কম তারা প্রকাশ্যে না এসে নিরবেই চালিয়ে যাচ্ছেন তাদের নির্বাচনী প্রচারানা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের চোখে ঘুম হারাম করে ছুটেছেন শুভাকাঙ্খীদের কাছে। ক্লান্তিহীন দৌড় ঝাপে এগিয়ে রয়েছেন নবাগত প্রার্থীরা। কাজের পক্ষে জোরালো ভূমিকা রাখতে সবাই ব্যাপক পরিকল্পনায় ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘদিনের দাবি ও বাস্তবতাকে উপলব্ধি করে সরকার যদি দলীয় পরিচয় ও প্রতীককে স্থানীয় সরকার ভূক্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচন করে তাহলে নির্বাচনী মাঠে চিত্র পাল্টে যেতে পারে। দলীয় মনোনয়ন লাভের আশায় তৃণমূল ভোটারদের সমর্থনের চেয়ে নেতাদের দৃষ্টি আকর্ষনে তাদের ব্যস্ত সময় পার করতে হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের। ইউনিয়নের সর্বত্র বইছে এখন নির্বাচনী হাওয়া।
এখনও পর্যন্ত খাজাঞ্চি ইউপি নির্বাচনে যাদের নাম শুনা যাচ্ছেন তারা হলেন-বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, বিএনপি নেতা মঈনুল হক, আলতাব আলী, শংকর চন্দ্র ধর, আশিকুর রহমান রানা, কয়েছ মিয়া। তবে প্রার্থীর তালিকা আরও দীর্ঘ হতে পারে বলে ইউনিয়নবাসী মনে করছেন।


