‘দেশের প্রতিটি থানা হবে দালাল মুক্ত’
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৫ ইং, ৮:০২ অপরাহ্ণ | সংবাদটি ৭১৭ বার পঠিত
নিউজ ডেস্ক:: পুলিশের প্রধান এ কে এম শহীদুল হক বলেছেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ জনগণের সঙ্গে সম্পৃক্ত হবে। আর পুলিশ জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে পারলে দেশের প্রতিটি থানা হবে দালাল মুক্ত।বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কর্তৃক আয়োজিত মহা-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পুলিশ প্রধান জানিয়েছেন বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যার সঙ্গে জড়িতদের সনাক্ত করা হয়েছে। শীঘ্রই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্টিত মহা-সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের ডিআইজি মো. মিজানুর রহমান, এসএমপি’র কমিশনার কামরুল হাসান, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।
অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী, চেম্ভার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, শ্রমিক লীগ সভাপতি মো. আরব আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি নিলাদ্রী শেখর টিটু প্রমুখ।
আইজিপি হবিগঞ্জ কমিউনিটি পুলিশের কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আগামী দুই মাসের মধ্যে হবিগঞ্জ জেলা থেকে সকল ধরনের সন্ত্রাস, মাদক ও চোরাচালান রোধ করা হবে।
তিনি বলেন, এক সময় জনগণ পুলিশ দেখলে ভয় করতো আর এখন জনগণ পুলিশকে তার বন্ধু মনে করে কাছে আসে। তাই প্রত্যেক পুলিশের মধ্যে সব সময় জনসাধরনের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে বলে পুলিশ বিভাগের প্রতি আহ্বান জানান। এছাড়াও কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি কোন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ তাকে চাকরিচূত্য করা হবে বলে জানান তিনি।
পুলিশ প্রধান এ কে এম শহীদল হক এর আগে দুপুরে বাহুবল উপজেলার পুটিজুড়িতে নব-নির্মিত পুলিশ তদন্ত কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এ ছাড়াও তিনি শুক্রবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট বিভাগের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বিশেষ আইন-শৃংখলা সভায় অংশ গ্রহণ করার কথা রয়েছে।
পুলিশ প্রধান এ কে এম শহীদল হক এর আগে দুপুরে বাহুবল উপজেলার পুটিজুড়িতে নব-নির্মিত পুলিশ তদন্ত কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এ ছাড়াও তিনি শুক্রবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট বিভাগের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বিশেষ আইন-শৃংখলা সভায় অংশ গ্রহণ করার কথা রয়েছে।


