ফরিদপুরে মুজাহিদের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৫ ইং, ১১:১০ পূর্বাহ্ণ | সংবাদটি ১২৪২ বার পঠিত
নিউজ ডেস্ক:: যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের লাশবাহী গাড়ির বহর কড়া নিরাপত্তায় রোববার সকাল পৌনে ৭টায় ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের আইডিয়াল ক্যাডেট মাদরাসার সামনে পৌঁছে। তবে কোনো সংবাদকর্মীকে সেখানে যেতে দেয়নি আইনশৃঙ্খলাবাহিনী।সকাল ৭টায় মাদরাসা মাঠে তার নামাজে জানাজা পড়ান মুজাহিদের বড় ভাই ফরিদপুর পৌর জামায়াতের নায়েবে আমির আলী আফজাল মো. খালেছ। এই জানাযায় পরিবার পরিজন ও শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী উপস্থিত ছিলো।
পরে ৭ টা ২৫ মিনিটে তার মরদেহ আইডিয়াল ক্যাডেট মাদরাসার মূলফটকের ডান পাশে দাফন করা হয়।উল্লেখ্য, জামায়াত পরিচালিত ফরিদপুর আইডিয়াল ক্যাডেট মাদরাসাটি মুজাহিদের বাড়ি থেকে ৪শ গজ দূরে অবস্থিত।


