বালাগঞ্জের পুর্ব পৈলনপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৫ ইং, ১১:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১১২৮ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জের পুর্ব পৈলনপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। শনিবার এক কর্মী সম্মেলনের মাধ্যমে জাহেদ আহমদকে সভাপতি ও শেখ জাহান আহমদকে সাধারন সম্পাদক করে এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সিনিয়ন সহ-সভাপতি পদে- লায়েছ আহমেদ, সহ-সভাপতি পদে-শেখ মতিউজ্জামান, রেদুয়ান হোসেন টিপু, যুগ্ম সম্পাদক পদে-পার্থ সারথী দাস টিটু. সাংগঠনিক সম্পাদক পদে-মাহমুদুল হাসানকে মনোনিত করা হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগের নব গঠিত কমিটির অনুমোদন দেন, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির আলী ও সাধারণ সম্পাদক তুহিন মনসুর। এদিকে পুর্ব পৈলনপুর ইউনিয়ন ছাত্রলীগের নব-গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সান উল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শিহাব উদ্দিন।


