বিএনপি-জামায়াত গনতন্ত্রে বিশ্বাসী নয় -শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৫ ইং, ৯:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১০০২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত চক্র গনতন্ত্রে বিশ্বাসী নয়। তাঁরা লাশের রাজনীতিতে বিশ্বাসী। সেজন্যই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা চলন্ত বাসে পেট্টোল বোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারায় ব্যস্থ। তিনি বলেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মাটি ও জাতির কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে সকল ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছেন।তিনি শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার উজাইজুড়ী গ্রামে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জামাল হোসেনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দৌলতপুর ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক জুয়েল খান ও স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জামাল হোসেন। প্রবীন মুরব্বী ও সাবেক মেম্বার জমির আলীর সভাপতিত্বে এবং দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক কাছা মিয়া মেম্বার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, বিশ্বনাথ সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমদ খান, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, উপজেলা প্রজন্ম লীগের আহবায়ক তোফায়েল আহমদ কামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী গয়াস মিয়া, আলা উদ্দিন, আবদুল হাসিম, ইদ্রিস আলী, আহমদ আলী, আবদুল মালিক, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, শাখাওয়াত হোসেন, নুরুল ইসলাম, মিজানুর রহমান, ময়না মিয়া, যুবলীগ নেতা আবুল হোসেন, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, ছালিক মিয়া, মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, সদস্য মহি উদ্দিন নেপুর, শফি উদ্দিন ফটিক, আক্তার মিয়া, ছাত্রলীগ নেতা কাওছার আহমদ, সায়েদ আহমদ, সালমান আহমদ, মুজিবুর রহমান, মাছুম আহমদ, মিয়াদ আহমদ, টুটুল মিয়া, শামীম আহমদ, শেখ আক্তার হোসেন, এহিয়া আহমদ, আলী আহমদ, মেহেদী আহমদ, পারভেজ আহমদ, আবদুর রহিম প্রমুখ।


