বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে বিশ্বনাথের প্রবাসী কমিউনিটি ব্যক্তিদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫ ইং, ১:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১০০০ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ,যক্তরাজ্য:: বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়াড(সাবেক ২ নং ওয়াড)এ অবস্থিত দশপাইকা গ্রামের পশ্চিমে এবং জগদ্বীশপুর গ্রামের দক্ষিনে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠার লক্ষে যুক্তরাজ্য বসবাসরত উক্ত এলাকার প্রবাসী ব্যক্তিবর্গের বৃটেনের নর্থে আরেকটি মতবিনিময় সভা ওয়েস্ট ইয়র্ক শায়ারের ব্র্যাড ফোর্ড শহরে সোমবার অনুষ্টিত হয়।
বিশিষ্ট কমিনিটি ব্যক্তিত্ব হাজী আহমদ আলীর সভাপতিত্বে এবং দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী পরিষদের সদস্য হানিফ আহমদ খান এর পরিচালনায় শুরুত্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি সাইদুর রহমান, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি শামসুদ্দিন তালুদার শামস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ, ট্রেজারার কদর উদ্দিন, সহ সভাপতি আব্দুর রব, ট্রাস্টি নেসার আহমদ, ট্রাস্টি ও সফল ব্যবসায়ী নফর আলী, আকবর আলী মেম্বার, হাজী ইন্তাজ আলী, আনছার আলী দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী পরিষদ সদস্য শামসু মিয়া, ট্রাস্টি কাওছার আহমদ,ব্যবসায়ী ও সংগঠক ইলিয়াস আহমদ আয়না,তরুণ কমিউনিটি সংগঠক ও ব্যবসায়ী মিরাস আলী, সুন্দর আলী, ফজলু মিয়া, ইসকন্দর আলী, আবুল লেইছ, সানুর আলী, আমির আলী প্রমুখ।
উল্লেখ্য উক্ত বিদ্যাপিট সমূহ প্রতিষ্টার লক্ষে এলাকার যুক্তরাজ্য প্রবাসী বৃন্দের উপস্তিতে লন্ডনে পূর্বে ২টি মতবিনিময় সভা হয়। সভাসমূহে এলাকার সকলের সর্বাত্বক সহযোগিতার প্রতিশ্রুতি এবং আগ্রহ প্রকাশসহ বৃটেনের বিভিন্ন শহরে অবস্থানরত দৌলতপুর ইউনিয়ন এর প্রবাসীবৃন্দের সাথে সরাসরি মতবিনিময় করে তাদের সর্বাত্বক সহযোগিতা পাওয়ার জন্য উদ্যোগ তারা বিভিন্ন শহরে সভার আয়োজন করার সিদ্ধান্তের পরিপেক্ষিতে বৃটেনের নর্থে এটি দ্বিতীয় সভা অনুষ্টিত হয়। এই সভার মাধ্যমে উদ্যোগ গ্রহণকারীবৃন্দ নিজ এলাকা কে শিক্ষা ও সামাজিক উন্নয়নের এ মহত উদ্যোগ কে সফল করার জন্য সকলের সর্বাত্বক সহযোগিতার প্রত্যাশা করেন এবং উজাইজুরী থেকে পূর্ব দশপাইকা এবং দক্ষিনে দৌলতপুর পর্যন্ত এলাকার যুক্তরাজ্য বসবাসরত সকল প্রবাসীদের নাম, ফোন ও ঠিকানা সংগ্রহ করে এবং নির্মানস্থলের প্রত্যেক জায়গার মালিকদের সাথে যোগাযোগ করে জায়গা সংগ্রহ করে আগামী ৫ জানুয়ারী বার্মিংহামে এলাকার সর্বস্থরের প্রবাসীদের নিয়ে একটি বৃহত্তর মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং উক্ত সভায় বাজেট নির্ধারণ সহ প্লান ফাইনাল করা হবে।


